প্রকাশিত: ২৭/০৭/২০১৯ ২:২৯ পিএম , আপডেট: ২৭/০৭/২০১৯ ২:৩৪ পিএম
জয়নাল মেম্বার

নিজস্ব প্রতিবেদক::

জয়নাল মেম্বার

গুড়ার এক নারী, ২০০ ইয়াবা, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় বন্দুকসহ গ্রেফতার হয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন (৪০)।
শনিবার (২৭ জুলাই) সকালে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের গ্রীন প্যালেস এর সামনে থেকে তাকে গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
তিনি ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সনদ বড়ুয়া জানিয়েছেন, মেম্বার জয়নাল আবেদীন মাদক ও অস্ত্রসহ হোটেল অবস্থান করছে সংবাদে অভিযান চালানো হয়। পরে জিন্নাতুন নেছা নামের বগুড়ার এক নারীসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরো কয়েকটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্র জানিয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, গ্রেফতার জয়নাল মেম্বারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...