প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ পিএম

বিডিটোয়েন্টিফোর লাইভ::
আবগারি শুল্ক আগের অবস্থায় ফিরিয়ে আনতে আহবান জানিয়েছেন হুইপ শহিদুজ্জামান সরকার। তিনি বলেন, ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখলে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে-অর্থমন্ত্রীর এ ঘোষণার পর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের অবস্থায় নিয়ে আসার আহবান জানাচ্ছি।

সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দিনের কার্যক্রম শুরু হয়।

শহিদুজ্জামান সরকার বলেন, মানুষ অনেক কষ্ট করে ব্যাংকে টাকা জমা রাখবে আর সরকার তা থেকে ৮০০ টাকা কেটে নেবে এ নিয়ে মানুষ আতঙ্কিত। বিশেষ করে গ্রামের মানুষ অনেক কষ্ট করে টাকা জমা রাখে। আগে এ শুল্ক ২০ হাজার টাকায় ৫০০ টাকা ছিল। তাই আবগারি শুল্ক যেন আগের মতই থাকে এ আহ্বান জানাচ্ছি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer