বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি বাড়াতে সরকারের একাধিক সিদ্ধান্ত
বিজিবির জনবল বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার এবং মাদক দমনে ...

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে দায়ের করা নয়টি মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকায় আদালতে হাজিরা দেবেন বলে জানান তিনি।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং সবকিছু ঠিক থাকলে বুধবার সকালে ম্যাডাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করবেন। আমরা আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন। একই সঙ্গে ম্যাডাম নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজিরা দেবেন।’
পাঠকের মতামত