প্রকাশিত: ০৪/১০/২০১৮ ৭:১৩ এএম

নিউজ ডেস্ক :


চার্জে থাকা অবস্থায় শাওমি এ১ ফোনে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে। এ ব্যাপারে শাওমি এমআইইউআই ফোরামে অভিযোগ জানান, ভুক্তভোগী ওই শাওমি ব্যবহারকারীর এক বন্ধু।
এমআইইউআই ফোরামে ভুক্তভোগী ওই শাওমি ব্যবহারকারীর বন্ধু জানান, ফোন চার্জে দিয়ে সে ঘুমাচ্ছিলো। রাতের বেলা হঠাৎ করেই সবকিছু কেঁপে উঠলে সে জেগে যায়। কিন্তু বিস্ফোরণের বিষয়টি সে ধরতে পারেনি।

সকাল বেলা উঠে সে দেখতে পায় বিস্ফোরণের ফলে ফোনটির পেছনের অংশ গলে গেছে। ফোনটিতে ব্যাক কভার থাকায় তার কোনো ক্ষতি হয়নি। এ ব্যাপারে শাওমির কাস্টমার কেয়ারে অভিযোগ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শাওমি এর ক্ষতিপূরণ দেবে।

তিনি আরও জানান, ৮ মাস আগে কেনা ফোনটিতে কোনো ধরনের সমস্যা ছিলো না। অতিরিক্ত গরম হয়ে যাওয়ার প্রবণতাও কখনো দেখা যায়নি। নেক্সাড নামে একটি আইড থেকে পোস্ট করা ওই লেখায়, বাকি শাওমি ব্যবহারকারীদেরকে মাথার কাছে ফোন চার্জে দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়।

তবে কোন দেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। তবে দেশটি যে চীন নয় সে ব্যাপারটি প্রায় নিশ্চিত। কারণ চীনে এ১ ফোনটি বিক্রিই করা হয়নি। এর আগে স্যামসং ও আইফোনে বিস্ফোরণের কথা জানা গেলেও শাওমি ফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা এটাই প্রথম। গ্যাজেটস নাউ অবলম্বনে

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...