প্রকাশিত: ২৪/০৫/২০২১ ৩:৩১ পিএম

কক্সবাজারের রামু ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল সংলগ্ন রামু-মরিচ্যা সড়ক থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে বিস্কুটের কার্টনে ভরে এসব ইয়াবা পাচার করা হচ্ছিল। আটকদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

আটকরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে মো. আমিন ও উখিয়ার কড়ইবনিয়া এলাকার রশীদ আহমদের ছেলে আবুল হাশেম।


দুপুর ২ টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে। তারা বিস্কুটের কার্টনে ভরে এসব ইয়াবা পাচার করছিল।
তিনি বলেন, ‘এসব ইয়াবা কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা এর সাথে সম্পৃক্ত ছিল প্রাথমিকভাবে সবই আমরা জানতে পেরেছি। আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনায় আটকদের বিরুদ্দে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।’

পুলিশ সুপার বলেন, কক্সবাজার অঞ্চলে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...