ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০২/২০২৪ ৪:১১ পিএম

বিষাক্ত মদপানে পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান। আজ (বৃহস্পতিবার) তার স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন নাহার বলেন, নাহিদ আলমকে বুধবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

একই থানার আরেক উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, নজমুল আহসানকে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তাদের মৃত্যুর সনদে অ্যালকোহল পয়জনিং লেখা ছিল। গতকাল তারা বাসায় মদপান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। বিষয়টি তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত বলা যাবে।

জানা যায়, মিরপুর-২ নম্বর অফিসার্স কোয়ার্টারে থাকতেন তারা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। নাজমুলের গ্রামের বাড়ি মাগুড়া সদর উপজেলায়

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...