প্রকাশিত: ১৯/০৭/২০১৮ ৩:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৩ এএম

মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে আবদুছ সালাম (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। আবদুছ সালাম বরিশাল পাড়ার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে। তিনি লামা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে গত ১৬ জুলাই আবদুছ সালাম বিষ পান করলে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আবদুছ সালাম মারা যান।

বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় আবদুছ সালামের মৃত্যুর সত্যতা লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন নিশ্চিত করেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...