উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ৩:১০ এএম

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে অংশ নেওয়া ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড এখন তাঁর দখলে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ৩৩তম ম্যাচ এবং তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। ৩৯ বছর ২১ দিন বয়সে মাঠে নেমে তিনি বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে সবচেয়ে বয়স্ক নন-গোলরক্ষক ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়েন।

এর আগে বিশ্বকাপের দুটি সেমিফাইনালেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মেসি। সেই দুই ম্যাচে তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন। তাঁর নেতৃত্বে দুইবারই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নেয়।

এবারও একই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর সামনে সুযোগ রয়েছে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলার এবং আন্তর্জাতিক ফুটবলে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করার।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...
Single Page Footer