উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৪/২০২৩ ১০:০০ এএম

বিশ্ব জয় করে দেশে ফিরলেন বাংলাদেশের বিস্ময়কর বালক হাফেজ সালেহ আহমদ তাকরীম। ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তিনি দেশে ফিরেছেন।

জানা যায়, আজ বুধবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে এক বিশেষ ফ্লাইটে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাফেজ তাকরীম। সঙ্গে ছিলেন তার উস্তাদ, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। কিন্তু ইফতারের সময় সন্নিকটে হওয়ায় তারা বিমানবন্দর থেকে মাগরিবের নামাজের পর বের হন।

এদিকে এবার বিমানবন্দরে কোনো তাকরীমকে কোনো সংবর্ধনা না দেয়ার অনুরোধ করেন মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম । সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টের মাধ্যমে তিনি জানান, বঙ্গ বাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দেশের মানুষ এখন বিষাদগ্রস্ত। যদিও তাকরীমের বিশ্বজয়ের সংবাদে মানুষের মনে সেই বিষাদের রেশ কিছুটা কমেছে। তবুও সহায়-সম্বল হারানো মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবার বিমানবন্দরে কোনো সংবর্ধনা নেবে না বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

তিনি লিখেন, বাংলাদেশের মানুষ বরাবরই ধর্ম প্রিয়, কুরআন প্রিয়। সদ্য দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা’র কিতাব বিভাগের ছাত্র সালেহ আহমাদ তাকরীমের বিশ্বজয় মানে- কোটি কোটি দেশপ্রেমিক, কুরআন প্রেমিকদের বিশ্বজয়।

তিনি আরো লেখেন, বিশ্বজয়ী এ হাফেজকে বরণ করার জন্য বিমানবন্দরে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু গতকাল বঙ্গ বাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষের স্বপ্ন পুড়ে যাওয়ায়, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করত: সকল ধরনের সংবর্ধনা,শোডাউন ইত্যাদি থেকে বিরত থাকার জন্য তৌহিদী জনতার প্রতি ফয়জুল কুরআন পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

অপরদিকে কুরআনের প্রেমে বিমানবন্দরে ছুটে যান শত শত মানুষ। তাকে ফুল দিয়ে বরণ করে নেয় অনেকে।

এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

হাফেজ সালেহ আহমদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক আর মা গৃহিণী ।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...