প্রকাশিত: ০৮/১১/২০১৮ ১১:৩৭ এএম , আপডেট: ০৮/১১/২০১৮ ১১:৩৭ এএম

ডেস্ক রিপোর্ট::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে আরো ‍সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত থেকেই এলাকায় এলাকায় মোহড়া দিতে দেখা গেছে র‌্যাব ও পুলিশের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ টহল দেয়া হয়েছে। যা অব্যাহত আছে।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে কুচক্রিমহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হতে পারে। সে লক্ষ্যে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। তারা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে।

মহড়ায় র‌্যাবের শতাধিক মোটারসাইকেল, পিকআপ ভ্যান এবং র‌্যাবের গাড়িতে কয়েকশ সদস্য অংশ গ্রহণ করে।

র‌্যাব জানায়, রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে র‌্যাব-পুলিশের তল্লাশি চৌকি স্থাপন ও টহল ব্যবস্থা থাকবে। এছাড়াও পোশাকে ও সাদা পোশাকে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে।

রাজধানীর মিরপুর, পল্লবী, দারুস সালাম, নিউমার্কেট, ধানমন্ডি, পুরান ঢাকা, গাবতলী, আগারগাঁও, শ্যামলী, মোহাম্মদপুর, শাহবাগ, মতিঝিল, উত্তরা, মহাখালী, বনানী, গুলশান এলাকাসহ রাজধানীর প্রতিটি স্থানের র‌্যাবের টহল থাকতে দেখা যায়।

এছাড়াও সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা জোরদারের কাজ করছে র‌্যাব-পুলিশ।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer