ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১০:৫৪ এএম

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়ের জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ের মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।

উত্তর প্রদেশের মীরাটের ব্রহ্মপুরী এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী মোহাম্মদ আজিম। তাঁর বিয়ে ঠিক হয়েছিল শামলি এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে।

গত ৩১ মার্চ বিয়ের দিন ঠিক ছিল। সবই ঠিকমতো এগোচ্ছিল কিন্তু অঘটন হলো, যখন কাজী বিয়ের অনুষ্ঠানে কনের নাম বললেন।

বিয়ে পড়ানোর সময় কনের নাম তাহিরা বলে উল্লেখ করেন কাজী। কিন্তু আজিম তো জানতেন কনের নাম মানতাশা। তখন ওই সময় কিছু বলার সুযোগ পাননি। পরে বিয়ে পড়ানো শেষে যখন কনের ঘোমটা তুলতেই আজিম দেখতে পান, মানতাশার সঙ্গে নয়, তাঁর বিয়ে হয়েছে মানতাশার ৪৫ বছর বয়সী বিধবা মা তাহিরার সঙ্গে।

এ বিয়ে ঠিক করেছিলেন আজিমের ভাই নাদিম ও ভাবি সাইদা। আজিম এ প্রতারণার প্রতিবাদ করলে তাঁর ভাই ও ভাবি তাঁকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

পুলিশের কাছে অভিযোগে আজিম আরও বলেন, এ বিয়ের সময় ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিল।

তবে পরে ব্রহ্মপুরীর সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মীমাংসা হয়েছে। আজিম তাঁর অভিযোগ তুলে নিয়েছেন। তিনি এখন আর কোনো আইনি পদক্ষেপ নিতে চান না।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...