প্রকাশিত: ৩০/১০/২০১৮ ৬:০২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ৯২৫ পিচ ইয়াবাসহ খুরশিদা করিম নামে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করা হয়েছে। তিনি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

মঙ্গলবার বিকেলে ৪ টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ওই নারী নভোএয়ারের সর্বশেষ ৪টা ১৫ মিনিটের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। বিকেলে ৪টার দিকে বিমানবন্দরের যাত্রী ভবনে প্রবেশ করার সময় গেইটে তল্লাশিতে তার ভ্যানিটি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৯২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন, বিমানবন্দরের গেইটে তল্লাশির সময় ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। সে ইয়াবা নিয়ে বিমানে ঢাকায় যাচ্ছিলো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer