প্রকাশিত: ১৮/০৮/২০১৯ ৭:৫৭ পিএম , আপডেট: ১৮/০৮/২০১৯ ৭:৫৮ পিএম


অভিনব কায়দায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় হযরত শাহজালাল বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। দেশের কোনো বিমানবন্দরে এ যাবৎকালে আটক হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান এটি। ঢাকায় সরবরাহ করার জন্য কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এই চালান আসে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

কক্সবাজার থেকে রোববার দুপুর সাড়ে ১২টায় নভোএয়ারের ফ্লাইট ভিকিউ-৯৩৪ এ করে ঢাকায় আসেন জসিম উদ্দিন নামের এই যাত্রী। সন্দেহজন গতিবিধির কারণে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

কোমরের বেল্ট থেকে ইয়াবা বের করার ছবি। পুলিশের সাথে কথোপকথন। মোবাইলে ধারণ করা।>

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, আমরা এর আগে ইয়াবা পাচারকারীদের যেসব চালান আটক করেছি সেগুলো মূল পায়ুপথে বা পাকস্থলিতে করে পাচার করার চেষ্টা হয়েছিল। এবারের চালানটি সে হিসেবে অভিনব। কোমরে বিশেষ বেল্টে করে সে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এসেছিল। বেল্টটি দেখলে মনে হয় এটি কোনো ব্যাক পেইন জাতীয় সমস্যার জন্য ব্যবহার করা হচ্ছে।

উখিয়ার পালংখালীর বাসিন্দা জসিম মূলত বাহকের কাজ করছিলো। জিজ্ঞাসাবাদে জসিম জানায়, জনৈক মোবিনের মাধ্যমে সুলতান আহমদ প্রকাশ দুলাভাই নামের এক রোহিঙ্গার সাথে তার পরিচয় হয়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে বিমানবন্দর রেল স্টেশনে এই ইয়াবা পৌঁছে দেয়া পর্যন্তই ছিলো তার মিশন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত এক বছরে বিমানবন্দর থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer