উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৪:৩৩ পিএম

জাতীয় গ্রিডে ত্রুটির রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের পর থেকে লোডশেডিং চলছে অনেক এলাকায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান জানান, এক ঘণ্টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎ চলে আসবে এবং সন্ধ্যার মধ্যে সারাদেশে বিদ্যুত আসবে।

তবে ঠিক কী কারণে গ্রিড বিপর্যয় হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি বলে জানান বিদ্যুৎ বিভাগের সচিব। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রিডে সংস্কারের কাজ চলছে।

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনার অধিকাংশ এলাকায়।দুপুর ২টার পর একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবি।এরইমধ্যে ঘোড়াশাল ও টঙ্গীসহ কয়েকটি পাওয়ার প্লান্ট চালু হয়েছে।

পিজিসিবি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আর রাজধানী রয়েছে সর্বাধিক গুরুত্বে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...