প্রকাশিত: ১৯/০২/২০২১ ৯:৪৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ৪ দিনের সফরে আজ শুক্রবার ১৯ ফেব্রুয়ারী কক্সবাজার আসছেন।

মন্ত্রী শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার শহরের কলাতলী সৈকত বালি আহরণ কেন্দ্রে পৌঁছাবেন। শনিবার ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় তিনি কক্সবাজার পরমাণু চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। রোববার ২১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কক্সবাজার সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। সোমবার ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কক্সবাজারস্থ ৮ টি ইনমাস নির্মাণ প্রকল্প সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এর বিভিন্ন কার্যক্রম তিনি পরিদর্শন করবেন। পরদিন মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী সকাল ৮ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ৪ দিনের সফর শেষে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কায়েদুজ্জামান প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...