প্রকাশিত: ০১/০৬/২০২০ ১:০৮ পিএম , আপডেট: ০১/০৬/২০২০ ১:১২ পিএম

বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে বিজিবির সাথে মাদক পাচারকারীর বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এ সময় বিজিবি ৮০ হাজার পিস ইয়াবা একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামকস্থানে। পুলিশ ও বিজিবি জানিয়েছে সীমান্তে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে আব্দুর রহমান (২৫) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়। বিজেপি ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রোহিঙ্গা কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer