প্রকাশিত: ০৫/০৮/২০১৯ ১১:৩৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, ২টি অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।

সোমবার সকাল ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

নিহতরা হল, উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন নয়াবাজার এলাকার জলিল আহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩০) ও উখিয়া কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম(২৭)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান: সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি। অবস্থান টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা।

পরে ঘটনাস্থল থেকে এ দুইজনের মৃতদেহসহ মাদক ও অস্ত্র উদ্ধার করে বিজিবি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...