প্রকাশিত: ০৬/০৫/২০১৯ ৭:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক::
৩৪ বিজিবির আওতাধীন রেজুআমতলী বিওপির বিজিবি সদস্যরা ৯ হাজার ৪শ পিস ইয়াবাসহ ১ জন আসামীকে আটক করেছে।
গত ৫ মে বিকাল ৫ টার দিকে রেজুআমতলী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউপি’র জলিলেরগোদা নামক স্থান চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মোঃ মামুনুর রশিদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২৮,২১,৫০০/- টাকা মূল্যের ৯৪০০ পীস বার্মিজ ইয়াবা, ০১ টি মোবাইল ফোন এবং ০১ টি হাত ঘড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালসহ আসামীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটক মামুন রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের মোহাম্মদ শফির পুত্র । এ ঘটনার মামুন ছাড়াও ৩ জনকে পলাতক দেখিয়ে বিজিবি মামলা দায়ের করেছে। পলাতক আসামীরা হলেন (১) মোঃ নজরুল শিকদার (৩৫), পিতা-সামছুল আলম শিকদার, গ্রাম-টাইপালং, পোষ্ট+থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। (২)মোঃ রকি (২২), পিতা-মোঃ মিরু, গ্রাম-টাইপালং, পোষ্ট+থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
(৩) মোঃ নুর আলম, পিতা-মৃত আলী আহম্মেদ, গ্রাম-রেজুআমতলী, পোষ্ট-চাকবৈঠা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer