প্রকাশিত: ০২/০৩/২০১৭ ১:৩৩ পিএম

নিউজ ডেক্স ::

কক্সবাজার টেকনাফে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে টেকনাফের নাজিরপাড়াস্থ লবণ মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বিজিবি ধাওয়া খেয়ে ইয়াবা ভর্তি বস্তা রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশের খবর পেয়ে বিজিবি সদস্যরা নাজিরপাড়ায় অবস্থান নেয়। পাচারকারীরা যখন নাজিরপাড়াস্থ লবণ মাঠে পৌছায়; তখন ইয়াবা পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবা ভর্তি বস্তা ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা।সুত্র: কক্সবাজার

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer