উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ৮:২২ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র চার ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক ও এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।



নিহতরা হলেন- উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যামসুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে সীমান্ত দেবনাথ (২৪) ও উপেজলার নিজামপুর এলাকার ইয়াসিনের স্ত্রী এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ইয়াসমিন জুথি (১৯)।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মিঠাছরা ও রাত সাড়ে ৮টায় বড়তাকিয়া বাইপাস এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে।



নিহত সীমান্ত নাথের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, সীমান্ত বিকেলে মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে মিঠাছরা বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি গাড়ি থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সীমান্ত নাথের জোরারগঞ্জ আবুরহাট সড়কে একটি ফ্রিজ মেকানিকের দোকান রয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, সন্ধ্যা ৬টায় সীমান্ত নাথকে হাসপাতালে আনা

হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, বিকেলে নিজের মোটরসাইকেল (চট্ট মেট্রো-হ ১৮-৭২৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেবনাথ নামের একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

একইদিন রাত সাড়ে ৮টায় উপজেলার বড়তাকিয় বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সাদিয়া আফরিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।




সাদিয়ার স্বামী ইয়াসিন জানান, জুথি বাসা থেকে বড়তাকিয়া দুয়ারু এলাকায় তার নানা বাড়ি যাচ্ছিল। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশাযোগে যাওয়ার পথে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। জুথি আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।




ফৌজদারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...