ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২৪ ৯:০২ পিএম

সিগন্যাল না মানার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক হওয়া বিএনপির অন্য নেতকর্মীরা হলেন- ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাদ, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন, মো. সাইফ উদ্দিন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার রাতে হৈ হুল্লোড় করে ইউনিয়নে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে আমিন বাজারে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। সেনাবাহিনী তাদের সিগন্যাল দিলে তারা তা অমান্য করেন। এরপর সেনাবাহিনী তাদের আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর ফেনী ক্যাম্পের লে. কর্নেল তাওহীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। এছাড়া মেজর ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে, তিনি ছুটিতে আছেন বলে জানান।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘পুরো ব্যাপারটি জানার জন্য আমিও থানায় এসেছি। সেনাবাহিনী একটি সাধারণ ডায়েরি দিয়েছে। সেখানে ৭ জনের নাম উল্লেখ আছে। আজ সকালে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলছে। তাদের সীদ্ধান্তের ওপর ভিত্তি করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...