ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১২/২০২২ ১:৩১ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান। এসময় বিএনপির পক্ষে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

এ সময় ইমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, আমাদের সব নেতারা কারাগারে বন্দি। আমরা কীভাবে সম্মেলনে যাব?

জবাবে সায়েম খান বলেন এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আমরা আশা করি, আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।

এদিকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমন্ত্রণপত্র গ্রহণের সময় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer