প্রকাশিত: ০৯/১২/২০১৮ ৭:৪৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপির সকল পদ-পদবী থেকে ইস্তফা দিয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। তিনি ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মনোনয়ন না পাওয়ায় ও দলীয় বিশৃঙ্খলাসহ নানা কারণে বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান মনির খান। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

মনির খান বলেন, ‘বিভিন্ন অজুহাতে আমার এলাকার জনগণকে এবং আমাকে জাতীয় নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো। আমার নির্বাচনী এলাকার জনগণের প্রাণের দাবির সঙ্গে একাত্ম হয়ে আমি বিএনপির সকল সাংগঠনিক পদ-পদবী থেকে ইস্তফা দিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি আজ থেকে কোনো দলের অন্তর্ভুক্ত নই, একজন সঙ্গীত শিল্পী হিসেবে পূর্বের ন্যায় সঙ্গীতের কর্মকাণ্ড চালিয়ে যাব। আমি সকলের দোয়া চাই। আমি গানের মানুষ প্রাণ খুলে গান গাইতে চাই।’

এর আগে শুক্রবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীকে চিঠি দেয়া হলেও ঝিনাইদহ-৩ আসনে দলটির কাউকে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্র জানায়, আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় বিএনপি জামায়াত ইসলামীকে ছেড়ে দিচ্ছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।

পাঠকের মতামত

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...
Single Page Footer