ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ৯:৩৩ এএম

নির্বাচনী দায়িত্বপালন করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জেলার ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপালন করতে গিয়ে হরিরামপুর নামক এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে ইউএনওকে বহন করা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

ইউএনওর দেহরক্ষী আল-আমিন হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘ব্যালট কেন্দ্রে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের বাসের সঙ্গে আমাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও স্যার গুরুতর আহত হয়েছেন। স্যারকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়ে গেলেও চালকের সহকারীকে প্রায় এক কিলোমিটার এলাকা দৌড়ে ধরা হয়।’

ফুলপুর থানার এসআই কামাল আহমেদ বলেন, নির্বাচনী দায়িত্বপালনের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ফুলপুরের হরিরামপুর এলাকায় পৌঁছালে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান এসআই কামাল আহমেদ

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...