প্রকাশিত: ১১/০৭/২০১৬ ২:৫৫ পিএম

ঢাকা: রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় ওয়াজি উল্লাহ (৬০) নামে তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় আলেমের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজি উল্লাহর গ্রামে বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা বালিয়াপুরে। তবে তিনি স্বপরিবারে রাজধানীর শনিরআখরা এলাকায় থাকতেন।

নিহতের মেয়ের জামাতা ইব্রাহিম জানান, তিনি (ওয়াজি উল্লাহ) কাকরাইল মসজিদে ৪০ বছর ধরে বয়ান দিয়ে আসছিলেন। সোমবার সকালে ওই মসজিদের সামনে তিনি চলাফেরা করছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ‌এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া জানান, বৃদ্ধের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer