প্রকাশিত: ১১/০৩/২০১৭ ১১:১২ পিএম , আপডেট: ১১/০৩/২০১৭ ১১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক::

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে গৃহীত বাল্যবিবাহ নিরোধ বিলসহ তিনটি বিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুমোদন দিয়েছেন।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিল তিনটি হচ্ছে, বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৭, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা কাউন্সিল বিল-২০১৭ ।

রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে বিল তিনটি আইনে পরিণত হলো। এবার গেজেট আকারে প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর হবে।

গত ২৭ ফেব্রুয়ারি বাল্যবিবাহ নিরোধ বিলটি সংসদে পাস হয়। এর মধ্যে দিয়ে মেয়ে ও ছেলেদের বিয়ের ন‌্যূনতম বয়স আগের মতো ১৮ ও ২১ বছর বহাল থাকলেও ‘বিশেষ প্রেক্ষাপটে’ কম বয়সেও বিয়ের সুযোগ তৈরি হয়েছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...