প্রকাশিত: ০৩/০৮/২০১৮ ৭:২৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৮ পিএম

ডেস্ক নিউজ – রাজধানীর উত্তরায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অমি গাফফার। পথিমধ্যে তাদের গাড়ির গতিরোধ করে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীরা। এরপরে যে শিক্ষার্থী তাঁর ড্রাইভিং লাইসেন্স চেক করতে আসে সে আর কেউ না, তাঁদের মেয়ে রাইসা। ফিল্মি মনে হলেও ঘটনাটি সত্য।

বাবা হাসিমুখে মেয়ের হাতে লাইসেন্স তুলে দেন। মেয়েও দক্ষ ট্রাফিক সার্জেন্টের মতো মনোযোগ দিয়ে লাইসেন্স চেক করে বাবার হাতে ফেরত দেয়। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অমির স্ত্রী ও রাইসার মা দেবী গাফফার বলেন, আমরা রাজধানীর উত্তরার খালপাড় এলাকা দিয়ে যাচ্ছিলাম। এসময় শিক্ষার্থীরা আমাদের গাড়ির গতিরোধ করে। আমাদের লাইসেন্স চেক করতে যে আসে সে আমাদের মেয়ে রাইসা গাফফার। বিষয়টিতে খুব অবাক হয়েছি। তাদের দায়িত্ববোধ ভালো লেগেছে।

প্রসঙ্গত, গত রোববার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...