প্রকাশিত: ১৭/০৫/২০১৯ ৫:১৫ পিএম

নিউজ ডেস্ক::
বান্দরবানের শোয়ালক ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনাবশত শেল বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ সেনা সদস্য। এর মধ্যে ঢাকা সিএমএইচে একজনের মৃত্যু হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আাগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় ওই বিস্ফোরণ ঘটে।

নিহত সেনা সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৯)। আরেক সেনা সদস্যের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহতরা হলেন- সৈনিক আসাদ, নিপুন চাকমা, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ।
তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

Bellow Post-Green View
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

হতাহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার পর ওই এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে। বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোণের শব্দ শুনেছেন। তিনি হতাহতদের নিয়ে যেতে দেখেছেন। এ ব্যাপারে বান্দরবান সেনা রিজিয়নের মেজর মাহবুব এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আর বিস্তারিত জানার জন্য আইএসপিআর’র সাথে যোগাযোগ করতে বলেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer