প্রকাশিত: ৩০/০৮/২০১৯ ৮:৩৮ পিএম

বান্দরবানে অনুমতি না নি‌য়ে বেড়াতে এসে এক বিদেশি নাগরিক আটক হ‌য়ে‌ছেন। তার নাম মনিকা জিরেল (২৫)। তিনি নেপা‌লের নাগরিক। শুক্রবার (৩০ আগস্ট) দুপু‌রে বান্দরবান রোয়াংছ‌ড়ি থে‌কে তা‌কে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, আটক নেপালি ছাত্রী মনিকা জিরেল বর্তমানে থানা হেফাজতে আছেন। বান্দরবান ভ্রমণের জন্য জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়। সে‌টি তার কা‌ছে নেই। বর্তমা‌নে অনুম‌তির জন্য কার্যক্রম চলছে। যদি অনুমতি পান, তাহলে তিনি রোয়াংছড়ি বেড়া‌তে পার‌বেন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নি‌য়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চট্টগ্রাম ফেরত পাঠানো হবে। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটির দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ওসি জানান, বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ির ওয়াগ্যাই পাড়ার পিং‌কি তঞ্চঙ্গ্যা চী‌নে ম‌নিকা জি‌রেলের বড় বো‌নের সঙ্গে চাকরি ক‌রেন। চীন থে‌কে পিং‌কি বাংলাদে‌শে ফি‌রে বান্ধবীর ছোট বোন ম‌নিকা জি‌রে‌লের সঙ্গে দেখা ক‌রে ও তা‌কে নি‌য়ে রোয়াংছ‌ড়ির নিজ বা‌ড়ি‌তে বেড়া‌তে চ‌লে আসেন। গো‌য়েন্দা পু‌লি‌শের ম‌নিকা‌কে দে‌খে স‌ন্দেহ হ‌লে জিজ্ঞাসাবাদ ক‌রা হয়। প‌রে ম‌নিকা জি‌রেল নে‌পালি প‌রিচয় দি‌লে অনুমতি ছাড়া বান্দরবা‌নে প্রবেশ করার কার‌ণে আটক ক‌রে বান্দরবান সদর থানা পু‌লি‌শের কা‌ছে সোপর্দ ক‌রা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...