ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৫ ৮:৫২ এএম , আপডেট: ০৩/০১/২০২৫ ৯:২৫ এএম
ফাইল ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জের ধরে মন্ডু থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির ১২ জন সেনা ও বিজিপি সদস্য।

আজ বৃহম্পতিবার রাত পৌনে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ৩৫ নম্বর পিলারের দক্ষিণ দিক হয়ে তারা বাংলাদেশ-মায়ানমার সীমানার কাঁটাতার ও তুমব্রু খাল পার হয়ে ভাজাবুনিয়া গ্রামে আশ্রয় নেন।

বিজিবি সূত্রে জানা গেছে, তাদের দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে খবর দেন। ৩৪ বিজিবির অধীন তুমব্রু বিওপির সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১২ জনকেই তুমব্রু বিওপিতে নিয়ে যান।

বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি। তারা জানান, আশ্রয় নেওয়াদের কয়েকজনের গায়ে সেনা ও বিজিপির পোশাক রয়েছে। তবে কোনো অস্ত্র নেই।

তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন বলেও এলাকাবাসীকে জানিয়েছেন।
এ বিষয়ে মোবাইলে কল দিয়ে ৩৪ বিজিবির কর্মকর্তাদের বক্তব্য পায়নি। সুত্র :কালের কণ্ঠ

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...