উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১০/২০২২ ৬:২৭ পিএম

নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে যাদের থাকতে দেয়া হয়েছে তাদের নিয়েই আমরা সমস্যায় জর্জরিত। দেশের মানুষের ওপর আমরা আর চাপ সৃষ্টি করতে চাই না।

জাতিসংঘ সম্মেলনে যোগদান এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এবার বর্ডারে তেমন চাপ নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

নজরুল ইসলাম প্রশ্ন রেখেছিলেন, সরকারের চেষ্টা শর্তে রোহিঙ্গাদের ফেরত দেয়া যায়নি। ২০১৭ সাল থেকে তারা বাংলাদেশে আছেন। এ পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গারা অনুপ্রবেশের সুযোগ পাবে কিনা।

এরপর দৈনিক বাংলা শরীফুল ইসলাম পিন্টু জানতে চান, বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে যাবে কিনা।

তখন প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংগঠন রোহিঙ্গাদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাদের জন্যও কাজ করছেন। তারাও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো চেষ্টা করছে। কিন্তু মিয়ানমার সেনা সরকার কারো কথাই মানছে না।

শেখ হাসিনা বলেন, এখন মিয়ানমারে যে অবস্থা, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা সেটাতে নাক গলাতে যাবো না। আর আমাদের দেশের মাটিতেও কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...