প্রকাশিত: ২৭/০৯/২০১৮ ৯:১৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে কৌশলে বাংলাদেশি সাজিয়ে এক রোহিঙ্গা যুবতীকে পাচারের সময় আইউব আলী (২৮) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে তার (এসিল্যান্ড একরামুল ছিদ্দিক) নেতৃত্বে বিশেষ টহলের সময় উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে সন্দেহ হলে একটি সিএনজি থামানো হয়। পরে বেশ কিছুক্ষণ কথা বলার ওই যুবতী নারীকে রোহিঙ্গা হিসেবে সনাক্ত করা হয়।

এসময় রোহিঙ্গা যুবতীর স্বীকারোক্তির ভিত্তিতে পাচারকারী আইউব আলীকে আটক করা হয়। আইউব আলী কক্সবাজার শহরের কলাতলী এলাকার আমির হোসেনের ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেন তিনি।

তিনি আরও বলেন, পরিচয় গোপন করে রোহিঙ্গা যুবতীকে সিএনজিতে (অটোরিক্সা) করে কৌশলে ক্যাম্প থেকে পাচার করছিল ওই পাচারকারী। ওই রোহিঙ্গা যুবতী কুতুপালং ডি-৫ এর বাসিন্দা। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer