উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১১/২০২৩ ৯:৪২ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশের মিয়ানমার মৈত্রী সড়কের পাশ থেকে ১৩ রোহিঙ্গাকে আটক করেছে ঘুমধুম পুলিশ। তারা অভিজাত রেস্তোরাঁ রুচি হাউজের কনভেনশন হল রুমে গোপন বৈঠক করছিলো। রোহিঙ্গা যুবকরা কুতুপালং ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গারা তার ইউনিয়নসহ পুরো বান্দরবানের জন্যে বিষফোঁড়া। তারা ক্যাম্প ছেড়ে নিয়মিত পালাচ্ছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার নির্দেশনায় এসআই ধর্মজিৎ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা যুবকদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা যুবকদের স্ব-স্ব ক্যাম্পের এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ।
ঘুমধুম তদন্তকেন্দ্রের এস আই ধর্মজিৎ বলেন, মিয়ানমার সীমান্ত লাগোয়া রুচি হাউজের কনভেনশন হল থেকে আটক ১৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ পরবর্তী ১৪ এপিবিএন পুলিশ ক্যাম্পের এ এস আই মোহাম্মদ মিজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবদুল মান্নান বলেন, আটককৃত রোহিঙ্গাদের তাদের নিজ নিজ ক্যাম্পে এপিবিএন পুলিশের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের অবাধ বিচরণরোধে ঘুমধুম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ রোহিঙ্গাদের আশ্রয় পশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...