প্রকাশিত: ১১/০৯/২০১৮ ১০:৩৫ পিএম

অাজিজুল হকঃ
প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে ইবাদত বন্দেগীর পর যে কর্মটি সবার আগে করি তা হল উখিয়া নিউজ ডটকমের ওয়েবসাইট দর্শন। আর সেটি হল অামার গত কয়েক বছরের অর্জিত অভ্যাস। আমার পোর্টাল। আমাদের পোর্টাল। সবার পোর্টাল- উখিয়া নিউজ ডটকম। মনে আছে সেই ছোট্টবেলায়–শৈশবে ফুল কুড়াতে বের হতাম। বর্ষায় বকুল আর শরতে শিউলি। সুমিষ্ট গন্ধযুক্ত ফুল। তেমনি মোবাইল কিংবা ল্যাপটপে উখিয়া নিউজের ওয়েব সাইট সার্চ করলে একধরণের মিষ্টতা পাওয়া যায়। সত্যের গন্ধ। সত্য সংবাদ প্রকাশের সুমিষ্ট গন্ধ। এখন আর ফুল কুড়ানোর বয়স নেই। এখন উখিয়া নিউজ-ই আমার ভোরের ফুল। কোনদিন যদি ভুল করে অনলাইনে উখিয়া নিউজ পড়তে সময় না পায় তখন মনে হয় সেদিন পত্রিকাই পড়া হয়নি। উখিয়া নিউজ ডটকম এখন আমার পরিবারেরই অংশ। উখিয়া নিউজের সংবাদ দর্শন ছাড়া দিন শুরু হয় না। তাছাড়া দিন চলে না। আমার বন্ধুদেরও একই অবস্থা। ভাইবোনের মধ্যেও উখিয়া নিউজ ডটকম ভিজিটের প্রবনতা লক্ষনীয়। উখিয়া নিউজ ডটকম পড়ার অভ্যাস বংশ পরম্পরায় চলতে থাকুক। পাঠক এবং লেখক সৃষ্টিতে উখিয়া নিউজ যে ভূমিকা–তজ্জন্য উখিয়া নিউজ ডটকম পরিবারের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। আগামী দিনগুলোতেও লাখো পাঠকের মনের খোরাক জোগাবে। এটুকুই প্রত্যাশা উখিয়া নিউজ ডটকমের সম্পাদনা পরিষদের কাছে।
জন্মদিনের শুভেচ্ছা দক্ষিণ কক্সবাজারের সর্ব প্রথম অনলাইন পোর্টাল “উখিয়া নিউজ ডটকম”।

লেখকঃ গণমাধ্যম কর্মী
অনলাইন ও প্রিন্ট মিডিয়া।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer