প্রকাশিত: ২০/০৯/২০১৮ ১:৫৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফ থেকে বস্তাভর্তি ৭২ হাজার ২৯০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার নাইট্যং পাড়া এলাকার নুর মোহাম্মদের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৩) ও তার পাচার সহযোগী জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৪ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. হাশেম (৩৫)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইয়াসমিন আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তিনি পাচার কাজে ব্যবহার করেন রোহিঙ্গা নাগরিকদের। আজ এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...