প্রকাশিত: ১৭/০৭/২০২০ ১:৩৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বর্ষীয়ান রাজনীতিবিদ, ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ৭০ বছর পূর্ণ করে ৭১ বছরে পা দিয়েছেন। আজ শুক্রবার ১৭ জুলাই বরন্য রাজনীতিবিদের ৭০ তম জম্মদিন। ১৯৫০ সালের এদিনে শাহজাহান চৌধুরী জম্ম গ্রহন করেন।

বর্ণ্যঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী, বিস্ময়কর প্রতিভাসম্পন্ন শাহজাহান চৌধুরী ১৯৭৯ সাল, ১৯৯১ সাল, ১৯৯৬ সাল ও ২০০১ সালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের প্যানেল স্পীকারের সদস্য হিসাবে জাতীয় সংসদের স্পীকারের দায়িত্বও পালন করছেন কয়েকবার। পূর্ত ও গৃহায়ণ মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী হচ্ছেন-উখিয়া উপজেলার অভিবক্ত রাজা পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তৎকালীন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী ও নুরজাহান বেগম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। বৃহত্তর চট্টগ্রামে সুপরিচিত রাজনীতিবিদ শাহজাহান চৌধুরীর অন্যান্য ভাই বোনেরা হলেন-রাজা পালং ইউনিয়ন পরিষদের একটানা ৫ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহকামাল চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ৪ বার নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী শাহনেওয়াজ চৌধুরী ও কনিষ্ঠ ভ্রাতা উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তাদের ৩ বোন হলেন-কায়সার জাহান চৌধুরী, জোসনা জাহান চৌধুরী ও ফাতেমা জাহান চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহজাহান চৌধুরী ২০০৮ সালে প্রথমে কক্সবাজার জেলা বিএনপি’র আহবায়ক ও পরে একটানা দু’বার সভাপতি নির্বাচিত হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অদ্যাবধি সফলতার সাথে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করছেন। শাহজাহান চৌধুরী উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, উখিয়া আবুল কাশেম চৌধুরী-নুরজাহান বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয় সহ অনেক শিক্ষা, সামাজিক, ধর্মীয়, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সফল প্রতিষ্ঠাতা ও উদ্যেক্তা।

ব্যক্তিগত জীবনে শাহাজাহান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. লুৎফুল কবিরের কন্যা শাহীন জাহান চৌধুরীর সাথে ১৯৭৫ সালের ২৯ জুলাই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। শাহজাহান-শাহীন দম্পতির প্রথম পুত্র রিয়াদ মাহমুদ চৌধুরী, একমাত্র কন্যা এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী সম্পা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী (শি.) এবং ২০১২ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সর্বোচ্চ ভোটে নির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন। কনিষ্ঠ সন্তান তারেক মাহমুদ চৌধুরী রাজীবও একজন শিক্ষানবিশ আইনজীবী। একজন তুখোড় ক্রীড়ামোদী শাহজাহান চৌধুরী এখনো প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত লং টেনিস খেলেন।

কর্মীবান্ধব শাহাজাহান চৌধুরী ৭০ বছর বয়সেও এখনো একজন টগবগে তরুণের মতো দাপিয়ে চলাফেরা করেন। উখিয়া ও টেকনাফের জাতীয়তাবাদী পরিবারের প্রতিটি সদস্যের আস্থা ও বিশ্বাসের ঠিকানা এবং অভিবাবক হচ্ছেন-সদা চিন্তামুক্ত ও হাস্যজ্জ্বোল শাহজাহান চৌধুরী। অমায়িক সজ্জ্বন, বন্ধুবৎসল শাহজাহান চৌধুরীকে কখনো ক্লান্তি ও হতাশা তাঁকে গ্রাস করেতে পারেননি। সহজে ও কম সময়ে যে কাউকে আপন করে নেওয়ার মহৎ গুনাবলী শাহজাহান চৌধুরীকে আপন মহিমায় উদ্বাসিত করেছে সর্বত্র। অসাধারণ আশাবাদী ও গঠনমুলক চিন্তা চেতনার মানুষ হিসাবে সবার কাছে সুপরিচিত শাহজাহান চৌধুরী।

শাহজাহান চৌধুরীর ৭০ তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে খতমে কোরআন, দোয়া মাহফিল, অনুসারী-ভক্তরা কেকে কেটে তাঁর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে। তবে করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে ঝাঁকঝমক ভাবে তাঁর জন্মবার্ষিকী পালন করা হচ্ছেনা বলে জানিয়েছেন, শাহজাহান চৌধুরীর একমাত্র কন্যা সুপ্রিম কোর্টের আইনজীবী (শি.) এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী সম্পা। তিনি তার পিতা শাহজাহান চৌধুরীর ৭১ বছরে প্রবেশের শুভলগ্নে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...