প্রকাশিত: ২০/০৪/২০২১ ৪:০৪ পিএম

লকডাউন আরও এক সপ্তাহ বাড়লেও মানুষের মধ্যে বাড়েনি সচেতনতা। সর্বাত্মক লকডাউনের সপ্তম দিনে মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গণপরিবহন ছাড়া সব ধরনের পরিবহন চলছে পুরোদমে। সেইসঙ্গে নানা অজুহাতে চলছে সাধারণ মানুষের অবাধ যাতায়াত। রাজধানীর টেকনিক্যাল মোড়ে সর্বাত্মক লকডাউনের এদিনে দীর্ঘ গাড়ির সারির দেখা গেছে।

দিনের শুরুতেই রাস্তায় গণপরিবহণ ছাড়া সব যানবাহনই চোখে পড়ার মতো রয়েছে- সেইসঙ্গে বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ি। সবার যুক্তি এক- জরুরি কাজ আছে। এমনকি ভিআইপি সড়কে নেমেছে রিকশাও। মানুষ ও পরিবহন সামলাতে নাভিশ্বাস পুলিশের।

কোথাও আবার নজরদারি কম লক্ষ্য করা গেছে। তেমনি একটি এলাকা রাজধানীর যাত্রাবাড়ী। এখানে রিকশা, সিএনজি চালিত অটোরিকশার ভিড় দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে যে কারও। অনেকে আবার বেরিয়েছেন দূরের পথের উদ্দেশে; এমন অনেক মানুষেরও সন্ধান পাওয়া গেছে।

আবার সড়কে বের হওয়া মানুষই বলছেন, এভাবে লকডাউন হলে সংক্রমণ কমবে না। বিধিনিষেধের তোয়াক্কা করছেন না যারা তারাই আবার বলছেন, লকডাউন মানানো কেবল সরকার বা পুলিশের কাজ নয়, দরকার সব নাগরিকের সক্রিয় অংশগ্রহণ। এমন অনেক বাণী শোনা যায় রাস্তায় যারা বেরিয়েছেন তাদের মুখে।

এদিকে, চলমান লকডাউন এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন বহাল থাকবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় লকডাউনে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধ বলবৎ থাকবে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় করোনার ক্রমাগত ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলমান লকডাউন অব্যাহত থাকবে সোমবার এ কথা জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত আগের সিদ্ধান্ত মোতাবেক লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে হবে সবাইকে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...