প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৪:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ এএম

ডেস্ক রিপোর্ট- বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্ম পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা নারী আটক হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে দালালের মাধ্যমে বরিশাল পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার চেষ্টাকালে তাকে আটক করে নগরীর বিমান বন্দর থানা পুলিশ।

আটক রোহিঙ্গা নারীর নাম নূরজাহান (২২)। সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জামাল খান এবং ফাতেমা বেগম দম্পত্তির মেয়ে। তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার কালীবাজার এলাকায়।

গোয়ন্দা পুলিশ সূত্র জানায়, বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল মো. জলিলের মাধ্যমে ওই রোহিঙ্গা নারী বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলো। তার ভাষা এবং সংশ্লিষ্ট কাগজপত্র দেখে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. কামাল উদ্দিনের সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূরজাহান নামে ওই রোহিঙ্গা নারীকে আটক করলেও তাকে জাল কাগজপত্র তৈরী করে পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টাকারী দালাল মো. জলিলকে রহস্যজনক কারনে আটক করেনি।

নগরীর বিমান বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ওই নারী দালালের মাধ্যমে গত শনিবার রাতে লঞ্চযোগে বরিশালে আসে। সে ছদ্ম পরিচয়ে বরিশাল পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার চেষ্টা করছিলো।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...