প্রকাশিত: ২২/০৬/২০১৮ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৯ এএম

ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত মাদক বিক্রেতারা হলেন- স্বপন (৩০) ও আলী হোসেন (৩৮)।
বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওই মাদকবিরোধী অভিযান চালানো হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছোড়লে মাদক বিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে রাত পৌনে ৩টার দিকে তারাকান্দা-ফুলপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা ‍গুলি ছোড়লে মাদক বিক্রেতা আলী হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মাদক বিক্রেতা আলী হোসেনের বিরুদ্ধে মাদকসহ ২০টি মামলা রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer