প্রকাশিত: ২৯/০৫/২০১৮ ২:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২১ এএম

নিউজ ডেস্কক::
কুমিল্লার মুরাদনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন ওরফে কানা লিটন (৩৬) ও আবদুল বাতেন (৩৪) নিহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ৪’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মুরাদনগর উপজেলার পূর্ব নবীপুর ইউনিয়নের গুঞ্জর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত লিটন ওরফে কানা লিটন মুরাদনগরের কৈয়ার পাথর এলাকার আবদুস সামাদের ছেলে। নিহত অপর মাদক ব্যবসায়ী বাতেন বাখরনগরের শহীদ মিয়ার ছেলে।

‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মঞ্জুর আলম রাত ১টায় পরিবর্তন ডটকমকে বলেন, নিহত লিটন ও বাতেন মুরাদনগরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তিনি জানান, বাতেনের বিরুদ্ধে ৮টি এবং লিটনের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।

মঞ্জুর আলম আরো জানান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মুরাদনগর উপজেলার পূর্ব নবীপুর ইউনিয়নের গুঞ্জর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধকালে পুলিশ ৫৩ রাউন্ড গুলিবর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে বাতেন ও লিটনকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধে’ আহত তিন পুলিশ সদস্য হলেন, মুরাদনগর থানার এসআই মোজাম্মেল, এএসআই রোকন, এএসআই মাসুদুর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি মঞ্জুর।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer