প্রকাশিত: ১৪/০৫/২০১৯ ৯:৪৮ এএম

নিজস্ব প্রতিনিধি::
কক্সবাজার টেকনাফের বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ এলাকায় সোমবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মানবপাচারকারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ ও উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রহিম আলীর ছেলে আব্দুস সালাম।

এ ঘটনায় টেকনাফ থানার এএসআই জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, খাইরুল ও মানিক মিয়া আহত হন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, শামলাপুর মেরিন ড্রাইভ এলাকায় একদল মানবপাচারকারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আজিম ও সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...