প্রকাশিত: ০১/১০/২০১৯ ১০:০৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনই মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

নিহতরা হলেন- টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী গ্রামের উলা মিয়ার ছেলে মোহাম্মদ আমীন (৩৭) ও সদরের মৌলভী পাড়ার মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন (২১)।

পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন উত্তর শিলখালীর পাহাড়ের পাদদেশে অস্ত্র এবং ইয়াবা মজুদ রয়েছে। পরে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানা যায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি জানান, প্রথমে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ভোরে বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ে মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাদের অনুসারীরা। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের কক্সবাজারের হাসপাতালে প্রেরণ করলে সেখানে তাদের মৃত্যু হয়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), ৭ রাউন্ড শটগানের তাজা কার্তুজ এবং পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ‘পুলিশ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের একজনের শরীরে দুটি, আরেক জনের তিনটি গুলির আঘাত রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...