প্রকাশিত: ২৪/০৯/২০২০ ১০:০৩ পিএম

প্রেস বিজ্ঞপ্তি :
বনপা ও কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের জরুরী সভা করোনা সংকটে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) বিকেল কক্সবাজার শহরের এক অভিজাত হোটেলে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক ও কক্সবাজার নিউজ ডটকম সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা,কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল রেজিষ্ট্রেশন সংক্রান্ত, বিশেষ ক্রোড়পত্র, ভার্চুয়াল ট্রেনিং ও পিকনিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্হিতের মতামতে আগামী ডিসেম্বর ২০২০ সিলেটে পিকনিক’র সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী ২০ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী ভার্চুয়াল ট্রেনিং এর সিদ্ধান্ত হয়।

উপস্থিত ছিলেন কক্সবাজার ভিশন ডটকম’র সম্পাদক আনছার হোসেন, সিটিএন২৪ ডটকম এর সম্পাদক সারওয়ার সাঈদ, টেকনাফ নিউজ ডটকম’র সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, উখিয়া নিউজ ডটকম এর সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, সিএসবি২৪ ডটকম এর সম্পাদক পলাশ বড়ুয়া, সিটিএন২৪ ডটকম’র এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, টেকনাফ নিউজ ডটকম’র আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...