প্রকাশিত: ২২/০৯/২০১৮ ৮:০৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রাষ্ট্রপতির পদ থেকে ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে (বি. চৌধুরী) পদত্যাগ করতে বাধ্য করা এবং তার পরবর্তী আচরণের জন্য নিজেদের ভুল স্বীকার করে তার কাছে দুঃখ প্রকাশ করেছে বিএনপি।শুক্রবার বিকেল বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বি. চৌধুরীর বারিধারার বাসায় বিএনপির তিন শীর্ষ নেতা দেখা করে তার কাছে দুঃখ প্রকাশ করেন।বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমদ। এসময় বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্মমহাসচিব মাহি বি চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকল্প ধারা সূত্রে এ তথ্য জানা গেছে।বৈঠকে বি. চৌধুরীর সঙ্গে সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিএনপির এই তিন শীর্ষ নেতা।বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনার এক পর্যায়ে বি. চৌধুরীর কাছে অতীত ভুলের জন্য দুঃখপ্রকাশ করেন বিএনপি নেতারা। পাশাপাশি রাজনৈতিক আন্দোলনে এক হয়ে কাজ করার জন্য বি চৌধুরীকে আহ্বান জানান। জবাবে বি চৌধুরী বলেন, গণতান্ত্রিক যেকোনও আন্দোলনে বিকল্পধারা পাশে থাকবে। তবে তার আগে জামায়াতকে বাদ দিতে হবে।বৈঠকের বিষয়ে বিকল্পধারার যুগ্মমহাসচিব মাহি বি চৌধুরী বলেন- ‘নিয়মিত রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে বিএনপি নেতারা এসেছিলেন। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে জামায়াতকে বাদ না দিলে তাদের সঙ্গে রাজনৈতিক কোনও ঐক্য হবে না।’আগামীকাল শনিবার (২২ সেপ্টেম্বর) মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বি চৌধুরী প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিএনপির একটি প্রতিনিধিদলও ওই সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।প্রসঙ্গত, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের পর পররাষ্ট্রমন্ত্রী হন ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। একইবছর ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করেন। ২০০২ সালের ২১ জুন দলের অভ্যন্তরীণ চাপে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে বিএনপির সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি হয় বি. চৌধুরীর।  ২০০৪ সালের মার্চ মাসে বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...