প্রকাশিত: ০৩/০১/২০১৭ ৭:১৯ এএম , আপডেট: ০৩/০১/২০১৭ ৭:৩১ এএম
ফয়েসলেকে অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
ফয়েসলেকে অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

নিজস্ব প্রতিবেদক::অসামাজিক কার্যকলাপের দায়ে নগরীর ফয়েজ লেক এলাকার তিনটি আবাসিক হোটেল থেকে ৪৫ তরুণ-তরুণীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২ জানুয়ারি)বেলা ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফয়েজ লেক এলাকার সিক্স স্বর্ণালী,লেক ভিউ রিসোর্ট ও মোটেল লেক সিটি থেকে মোট ৪৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান  জানান, অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৪ জন ও ইয়াবা তৈরির সরঞ্জাম রাখার দায়ে ১জনকে জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৩ জন পুরুষ ও ২২ জন নারী। আটকদের মধ্যে সবাই অবিবাহিত।

তিনি বলেন, পারিবারিক সম্মানের কথা চিন্তা করে অভিভাবকদের ডেকে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। অপর একজনকে মাদক রাখার দায়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, অভিযানের বিষয়ে আমি অবগত নই।

 

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer