প্রকাশিত: ১৯/০২/২০১৮ ৯:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৫ এএম

নিউজ ডেস্ক::
চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজির লাইসেন্স পেয়েছে দেশের চার মোবাইলফোন অপারেটর।আজ সোমবার সন্ধ্যায় বাংলালিংক, গ্রামীণফোন, রবি ও টেলিটকের কাছে এই লাইসেন্স হস্তান্তর করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এর ফলে দেশ থ্রিজি থেকে ফোরজির যুগে প্রবেশ করলো। লাইসেন্স পাওয়ার পরপরই দেশের চার অপারেটর ফোরজি নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি ফোরজির লাইসেন্স হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার প্রমুখ।
মোস্তাফা জব্বার বলেন, আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক এ অর্থে যে আজ বাংলাদেশ ফোরজির যুগে পা রাখলো। আশা করি, টেলিকম অপারেটররা গ্রাহকদের চাহিদা মেটাবেন।
তিনি আরও বলেন, টেলিকম অপারেটরদের আরও সেবার মান বাড়াতে হবে। কারণ জনগণ আপনাদের সেবার জন্য পয়সা খরচ করে।
শুরুতে গ্রামীণফোন ঢাকার কিছু অংশে ফোরজি চালু করে। অন্যদিকে বাংলালিংক ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা এবং সিলেটে একযোগে ফোরজি চালু করে। এছাড়াও রবি ঢাকায় ফোরজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে। যদিও সরকার সংস্থা টেলিটক ফোরজির লাইসেন্স পেলেও ফোরজি চালুর ঘোষণা দেয়নি।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ফোরজির জন্য নিলামের মাধ্যমে তরঙ্গ বিক্রি করে বিটিআরসি।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...