প্রকাশিত: ২৬/০৫/২০১৮ ১:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৬ এএম

শিক্ষা ডেস্ক :ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা- ২০১৬’র ফল প্রকাশিত হবে রোববার। উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কার্যলয়ে আনুষ্ঠানিক ভাবে এ ফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলু।

ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৫৪ জন। এর মধ্যে ফাযিল প্রথম বর্ষে (অনিয়মিত) ২ হাজার ৮শ ৪৭ জন, দ্বিতীয় বর্ষে পঞ্চাশ হাজার ৯শ ৩ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩শ ৪ জন। দেশব্যাপী ২৯৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের আগস্ট মাসে ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে তা পরিবর্তন হয়ে শেষ হয় ২০১৭ সালের ৭ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ জানান, ২৭ মে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে ফাযিল (স্নাতক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একইসঙ্গে কেন্দ্রগুলোতে ফলাফলের কপি পাঠানো হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে ফলাফল জানা যাবে।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...
Single Page Footer