ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০১/২০২৫ ৮:২৪ এএম

কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ছৈয়দ হোছাইন নামে এক রাজমিস্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছে তাঁর পরিবার।

অপহৃত ছৈয়দ হোছাইন বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মৃত আব্বাস মিয়ার ছেলে।

স্থানীয় নুর হোসেন বলেন, মাগরিবের পর পাহাড়ি ডাকাতদল এলাকায় নেমে অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ নিয়ে যায়, নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এরপর বাড়ি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তার আগে দিনের বেলায় আরও দুজনকে ডেকে নিয়ে পাহাড়ে আটকে রেখেছে বলেছে জানতে পেরেছি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানিয়েছেন, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এছাড়া অপহৃত ব্যক্তিকে উদ্ধারেও অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিনের ব্যবধানে ৩০ ব্যক্তি অপহরণের শিকার হন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মুক্তিপণ দিয়ে ২৬ জন ফিরে এলেও এখনও চারজন অপহরণ চক্রের কবলে রয়ে গেছেন। এর মধ্যে মুদি দোকানি জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছে স্থানীয় লোকজন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...