ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ২:১৬ পিএম

কক্সবাজার জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পেকুয়া উপজেলা বিএনপির সদস্য শাফায়েত আজিজ রাজুকে বহিস্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

এরআগে তাকে কেন বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয় কেন্দ্র থেকে। বৃহস্পতিবার (২ মে) দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকজ নোটিশ তাকে পাঠানো হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপি থেকে মনোনীত দুই প্রার্থী চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও ভাইস চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ দলের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer