প্রকাশিত: ১২/১১/২০১৬ ৯:২৭ পিএম , আপডেট: ১২/১১/২০১৬ ৯:২৮ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৬ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে ফল প্রকাশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৌখিক পরীক্ষা আগামী ১ ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।

গত ২৯ অক্টোবর সারাদেশে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় ৩৫ হাজার ৪৬৩ জন চাকরিপ্রার্থী অংশ নিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।

উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে আগামী ২০ নভেম্বরের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

মৌখিক পরীক্ষা বোর্ডে দেখানোর জন্য জমা দেওয়া সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে রাখতে হবে।

গত ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৩ হাজার ৪৪০টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রার্থীরা ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রার্থীরা আবেদন করেন।

পাঠকের মতামত

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...
Single Page Footer